ঢাকা
২৬ জুলাই ২০২৬
দেশজুড়ে
থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ নারী উদ্যোক্তাদের সঙ্গে ভারতীয় সহকারি হাই কমিশনার সিলেটের মতবিনিময় অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যাকাণ্ড: ২৭ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের ঘোষণা চিফ প্রসিকিউটরের দেশজুড়ে তীব্র গ্যাস সংকট থমকে যাওয়ার ঝুঁকিতে দেশের শিল্প খাত সাঈদীর পক্ষে সাক্ষ্য দেওয়া সুখরঞ্জন বালীকে গুমের অভিযোগ: সাবেক এএসপি ফজলুর রহমান গ্রেপ্তার

লিবিয়ার সামরিক একাডেমিতে হামলা : নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক
রবিবার, ০৫ জানুয়ারি ২০২০   ২৮৩ বার পঠিত
লিবিয়ার সামরিক একাডেমিতে হামলা : নিহত ২৮

লিবিয়ায় সামরিক একাডেমিতে এক হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার গভীর রাতে ওই হামলা চালানো হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে জেনারেল খলিফা হাফতারের অনুসারী বিদ্রোহী বাহিনী এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলার ফুটেজে দেখা গেছে, মাটিতে মৃতদেহগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আমিন আল-হাশেমি বলেছেন, আকাশ থেকে চালানো হামলায় ত্রিপোলির সামরিক বিদ্যালয়ের ২৮ জন ক্যাডেট ও বেশ কয়েকজন আহত হয়েছেন। হামলায় হতাহতের সংখ্যা বাড়তে পারে।
শহরের অ্যাম্বুলেন্স সার্ভিসের মুখপাত্র ওসামা আলী বলেছেন, তাৎক্ষণিকভাবে বেশ কিছু অঙ্গ-প্রত্যঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের সহিংসতা আর বিভক্তিতে জর্জরিত হয়ে আছে লিবিয়া। গত প্রায় পাঁচ বছর ধরে দেশটিতে সক্রিয় রয়েছে দুটি সরকার। এর মধ্যে রাজধানী ত্রিপোলি থেকে পরিচালিত সরকারকে সমর্থন দিয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ। আর দেশটির পূর্বাঞ্চল থেকে পরিচালিত জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন অপর সরকারটিকে সমর্থন দিচ্ছে মিসর, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, সৌদি আরব ও ফ্রান্স।

রাজধানী ত্রিপোলির দখল নিতে গত বছরের এপ্রিল থেকে অভিযান জোরালো করেছে হাফতার বাহিনী। সম্প্রতি তারা সর্বাত্মক অভিযান শুরুর ঘোষণা দিলে ত্রিপোলি ও আশপাশের এলাকায় বিমান ও গোলাবর্ষণ জোরালো হয়েছে।
সম্প্রতি লিবিয়ার গৃহযুদ্ধে সেনা মোতায়েন অনুমোদন দিয়ে একটি বিল পাস করেছে তুরস্কের পার্লামেন্ট। ফলে ত্রিপোলির সরকারি বাহিনীর পরামর্শক ও প্রশিক্ষক হিসেবে নন কমব্যাট (সরাসরি যুদ্ধে নিয়োজিত নয় এমন) সেনা মোতায়েন করতে পারবে তুরস্ক। আঙ্কারার এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে লিবিয়ার হাফতার বাহিনীর সমর্থক মিসর।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa