ঢাকা
২৭ জুলাই ২০২৬
দেশজুড়ে
সোনারগাঁয়ে বিএনপি কর্মী নিহত, পিটিয়ে ও ছুরিকাঘাতের অভিযোগ টুথপেস্টেও মিলছে মাইক্রোপ্লাস্টিক, স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন চা শিল্পের বিকাশে নতুন উদ্যোগের ইঙ্গিত, সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রামে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে জেলা প্রশাসনের জোর প্রস্তুতি থানচিতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার, ৩০ জুলাই পর্যন্ত নৌযান চলাচল বন্ধ সদর দপ্তর বিরোধ: ফটিকছড়িতে দিনভর থমথমে অবস্থা, ৪৮ ঘণ্টার হরতাল শুরু দেশে বছরে পানিতে ডুবে প্রাণ হারান ১৮ হাজার মানুষ, সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা গ্যাসের চাপ কম, চট্টগ্রামে রান্নায় চরম ভোগান্তি কাঁচা মাছ খেয়ে এক মাস সাগরে! উদ্ধার হতেই পুলিশের হেফাজতে বাবা-ছেলে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের আওলাদের বিরুদ্ধে বেপরোয়া ঘুষ বাণিজ্যের অভিযোগ

মদপান : ৪ কলেজছাত্রীকে বহিষ্কার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০১ জানুয়ারি ২০২০   ৩৬১ বার পঠিত
মদপান : ৪ কলেজছাত্রীকে বহিষ্কার

ভারতে বর্ষবরণের আগে পুরুষ বন্ধুদের সঙ্গে মদ খাওয়ায় চার ছাত্রীকে বহিষ্কার করল কলেজ। ওই চার ছাত্রীর মদ্যপানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তারপরেই এই সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ।

ঘটনাটি ভারতের তামিলনাড়ুর নাগাপাট্টিনাম জেলার। সোমবার ধর্মপুরম অধিনম আর্টস অ্যান্ড সায়েন্স কলেজে হয়েছে এই ঘটনা।
জানা গিয়েছে, ওই চার ছাত্রী সপ্তাহখানেক আগে একটি বাড়িতে কিছু পুরুষ বন্ধুর সঙ্গে মদ খায়। তখনই এই ঘটনার ভিডিও করে ওই বন্ধুদের মধ্যে কেউ। সে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে দেয়।

তারপরেই এই খবর জানতে পারে কলেজ কর্তৃপক্ষ। ভিডিও খতিয়ে দেখে ওই চার ছাত্রীকে মঙ্গলবার কলেজ থেকে বহিষ্কার করা হয়। জানা গিয়েছে বহিষ্কার করা ছাত্রীরা প্রত্যেকেই প্রথম বর্ষের পড়ুয়া। অর্থাৎ তাদের বয়স ১৮ পেরিয়ে গিয়েছে। কিন্তু ২১ পেরনোর পরেই মদ খাওয়া বৈধ মানা হয়। সেই হিসেবে তাদের মদ খাওয়ার বয়স হয়নি বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
মদ খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর অবশ্য দু’রকমের প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। একদল জানিয়েছেন, মদ খেয়ে আইন ভেঙেছে ছাত্রীরা। তাই তাদের বহিষ্কার করে ঠিক সিদ্ধান্তই নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আর এক দলের মতে, ১৮ পেরিয়ে যাওয়া মানে তারা সাবালিকা। এই বয়সে যদি বিয়ে আইনত হয়, তাহলে মদ খেতে বাধা কীসের। বহিষ্কার না করে তাদের বোঝানোর চেষ্টা করতে পারত কলেজ কর্তৃপক্ষ। তাহলে হয়তো ভাল হত। সূত্র- দ্যা ওয়াল।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa