ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত : নিহত ৯

রবিবার, ০১ ডিসেম্বর ২০১৯   ৬৩১ বার পঠিত
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত : নিহত ৯

আন্তর্জাতিক প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে ১২ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ নয় আরোহীর মৃত্যু হয়েছে। বেঁচে যাওয়া তিন আরোহীকে চিকিৎসার জন্য সিউ ফলস শহরে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার আইডাহো ফলস রিজিওনাল এয়ারপোর্টের উদ্দেশে উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়। কর্তৃপরে বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমধ্যম সিএনএন।
নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানিয়েছেন ব্রুল বাফেলো কাউন্টির স্টেট অ্যাটর্নি টেরিজা মুল রসো। ফেডারেল বিমান চলাচল প্রশাসন (এফএএ)-এর মুখপাত্র লিন লাসনফোর্ড জানান, স্থানীয় সময় শনিবার দুপুরের কিছু আগে তুষারঝড়ের মধ্যে প্লাটিস পিসি-১২ বিমানটি বিধ্বস্ত হয়।
ইতোমধ্যে এ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এফএএ এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ড। তবে ব্রুল বাফেলো কাউন্টির জরুরি বিভাগ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।
টুইটারে দেওয়া পোস্টে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, অঞ্চলটিতে ঘণ্টায় এক ইঞ্চি পরিমাণ তুষারপাত হচ্ছে। ফলে দৃশ্যমানতা এক মাইলেরও নিচে নেমে গেছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa