সাকিব আল হাসান ও বিসিবিকে নিয়ে এ কয়দিন আলোচনা কম হয়নি। ছুটি চাওয়ার পর বিসিবিও তাকে ৩০ এপ্রিল পর্যন্ত ছুটি দিয়েছিল। ক্যারিয়ারের পরের পরিকল্পনা নিয়ে শনিবার (১২ মার্চ) বিসিবির সঙ্গে বৈঠকে বসেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। বৈঠক শেষে তিনি বলেন, বোর্ড যেভাবে বলবে এখন থেকে সেভাবেই চলবেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিব বলেন, ‘পাপন ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল, গতকালও হয়েছে। আজকেও (শনিবার) কথা হয়েছে। আমরা পুরো বছরের প্লানটা করতে পেরেছি। যেহেতু আমি তিনটা ফরম্যাটেই আছি (চুক্তিতে), তিনটা ফরম্যাটেই অ্যাভেইলেবল থাকব। বোর্ড ডিসাইড করবে আমার কখন খেলা দরকার আর কখন বিশ্রাম নেওয়া দরকার। সেটা এ দক্ষিণ আফ্রিকা সফর থেকেই। এই সিরিজেও আমি থাকব।’