ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

নড়াইলে হাজারো কন্ঠে জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও জাতীয় সংগীত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ০৭ মার্চ ২০২২   ২৬৭ বার পঠিত
নড়াইলে হাজারো কন্ঠে জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও জাতীয় সংগীত

নড়াইলে হাজারো কন্ঠে জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং জাতীয় সংগীত পরিবেশন করলেন নড়াইলবাসী। সোমবার (৭ মার্চ) সকাল ১১টায় শহরের নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শিল্পী সুলতান মঞ্চ চত্বরে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে হাজারো কণ্ঠে ৭ মার্চের ভাষণ এবং শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এ সময় ৩০ ফুট লম্বা বঙ্গবন্ধু টাওয়ার প্রদর্শন, ২৭০/ ৮৫ ফুট বিশিষ্ট সহস্র মানুষের উপস্থিতিতে বাংলাদেশের মানচিত্র প্রদর্শন, ৬০/৩৬ ফুট বিশিষ্ট জাতীয় পতাকা প্রদর্শন, গণ সংগীত ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও দিনটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি আ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডুসহ অনেকে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবাশীষ চৌধুরী, সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক মিজানুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা এস,এম ছায়েদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক,আইনজীবী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতার বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মুর‌্যালে পুস্ফমাল্য অর্পণ, মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আ্যাডঃ সুবাস চন্দ্র বোস, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুন্ডু সহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa