ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

মোংলায় ভারতীয় নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৬ মার্চ ২০২২   ২৬৮ বার পঠিত
মোংলায় ভারতীয় নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের মোংলায় অরবিন্দ কুমার শ্রীবাস্তু (৪১) নামের এক ভারতীয় নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল সোয়া তিনটায় মোংলা উপজেলার আপাবাড়ি এলাকার নাছিরের বাড়ির রান্নাঘর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
অরবিন্দু কুমার শ্রীবাস্ত ভারতের রাজস্থান রাজ্যের লালন লালের ছেলে। সে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পাওয়ার ম্যাক প্রজেক্ট লি. এর হিসাব শাখার সহকারি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। অরবিন্দ কুমার শ্রীবাস্তুসহ তার চার সহকর্মী নাছিরের বাড়িতে ভাড়া থাকতেন। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য অরবিন্দু কুমার শ্রীবাস্তের মরদেহ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মোংলা থানার উপ-পরিদর্শক অমিত কুমার বিশ্বাস বলেন, নাছিরের রান্না ঘরের সানসেটের সাথে থাকা একটি রডের সাথে কাপড়ে বাঁধা অবস্থায় তার মরদেহ ঝুলছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন ছিল না। তবে গলায় ফাস দেওয়া ছিল।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa