ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রূপগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেটকার জব্দ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৬ মার্চ ২০২২   ২৪৭ বার পঠিত
রূপগঞ্জে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেটকার জব্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ তিন মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব-১ এর আভিযানিক একটি দল। ০৫ মার্চ শনিবার রাতে সাড়ে ৭টার দিকে র‌্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রীজ টোল পয়েন্ট সংলগ্ন (ব্রীজের পূর্বপাড়) মাসুম মিয়ার মালিকানাধীন ‘এবিসি হোটেল এন্ড রেষ্টুরেন্ট’ এর সামনে গাউছিয়া টু কুড়িল বিশ্বরোডগামী সড়কের উপর অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে মাদক ব্যবসায়ীদের আটক করে।
এ সময় তাদের ব্যবহৃত একটি পাইভেটকার জব্দ করেন তারা। আটককৃতরা হলেন, ১) মো. সাইমন রহমান (৩৩), পিতা- মো. বজলুর রহমান, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ২) মো. রাসেল (৩৩), পিতা- মো. মোছলেম হাওলাদার, জেলা-পটুয়াখালী ও ৩) মো. রেজাউল করিম @ লিটন (৩৯), পিতা- মৃত ছুবহান রাড়ী, জেলা- বরিশাল’দেরকে গ্রেফতার করে করে।
এসময় ধৃত আসামীদের নিকট হতে ২৭ কেজি গাঁজা, ০১ টি প্রাইভেটকার, নগদ ৩,২৪০/- টাকা, ০১ টি ড্রাইভিং লাইসেন্স, ০১ টি এটিএম কার্ড, ০৪ টি মোবাইল ফোন ও ০৫ টি সিমকার্ড উদ্ধার করা হয়। এব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, আটককৃত মাদক ব্যবসায়িদেও বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa