ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রাজধানীর তেজগাঁও হতে বিপুল পরিমান বিদেশী মদ( হুইস্কি) ও বিয়ার সহ ০১ জন আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৬ মার্চ ২০২২   ৩২৩ বার পঠিত
রাজধানীর তেজগাঁও হতে বিপুল পরিমান বিদেশী মদ( হুইস্কি) ও বিয়ার সহ ০১ জন আটক

গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা হতে বিপুল পরিমান বিদেশী মদ( হুইস্কি) ও বিয়ার সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-২।
গতকাল ০৫/০৩/২০২২ইং তারিখে ১৭.০০ ঘটিকায় আড়ং (পুরাতন) মোড় রোডে চেকপোষ্ট স্থাপন করে। আনুমানিক ১৮.০০ ঘটিকার সময় একটি সিলভার রংয়ের প্রাইভেটকার উক্ত স্থানে পৌঁছালে গাড়িটি সন্দেহ হলে থামার জন্য সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দ্রুতগতিতে গাড়ি নিয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে র‌্যাব গাড়িটিকে ধাওয়া করে এবং তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে আটক করতে সমর্থ হয়। আটককৃত প্রাইভেটকারের চালক মোঃ কামাল হোসেন (৩৪) পিতা-শহিদ মিস্ত্রী, ভোলা‘কে মাদক সংক্রান্ত তথ্য জিজ্ঞাসা করা হলে সে প্রাথমিকভাবে অস্বীকার করলেও পরবর্তীতে প্রাইভেটকারে তল্লাশি করে প্রাইভেটকারের অভ্যন্তরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমান বিদেশী মদ ২০৪ বোতল (হুইস্কি) এবং ৫৯৮ বোতল বিদেশী বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদ এবং বিয়ারের বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩৩,৫৯,০০০/=টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় আমদানী নিষিদ্ধ বিদেশী বিয়ার এবং হুইস্কি অবৈধ ভাবে পরিবহন করে এবং অধিক মুনাফার উদ্দেশ্যে রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় সরবারাহ করে আসছিল। উল্লেখ্য যে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এছাড়াও ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।প্রেস বিজ্ঞপ্তি

 

 

 

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa