ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে ভঙ্গ করলো বশেমুরবিপ্রবি প্রক্টর

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৫ মার্চ ২০২২   ২৯৬ বার পঠিত
শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে ভঙ্গ করলো বশেমুরবিপ্রবি প্রক্টর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে  গণ-ধর্ষণ ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার বিচারের দাবিতে  আন্দোলনরত শিক্ষার্থীদের গত বৃহস্পতিবারের ভিতর স্থানীয় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার আশ্বাস দিলেও সেই কথা রাখেনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান৷
গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৫০ মিনিটে আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিনিধি দল নিয়ে উপস্থিত হয় প্রক্টর ড. রাজিউর রহমান৷
তখন তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের মামলা করার আশ্বাস দিয়ে বলেন, “আমি তোমাদেরকে কথা দিয়ে যাচ্ছি বৃহষ্পতিবারের মধ্যে মামলা হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি। যদি না হয়, তবে তোমরা আমার অফিস ঘেরাও করিও। এখানে বন্ধ করে দিও৷ আবার আন্দোলনে বসে যেও৷”
এরপর গত বুধবার (২ মার্চ) ৫টা ৩০ মিনিটে এক সংবাদ সম্মেলনে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করে আন্দোলনরত শিক্ষার্থীরা৷ এসময় ৭২ ঘন্টার মধ্যে সকল দাবীসমূহ মেনে না নিলে কঠোর কর্মসূচি গ্রহণের হুশিয়ারি দেয় শিক্ষার্থীরা৷
এদিকে গত বৃহস্পতিবারের ভিতর মামলা করার কথা দিলেও এখনও কোনো মামলা করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ এব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রাজিউর রহমানের সাথে ফোনে বার বার যোগাযোগ করার চেস্টা করার পর তাকে ফোনে পাওয়া গেলেও এব্যাপারে তিনি নিজে কোনো বক্তব্য দেয়নি৷ রেজিস্ট্রারের সাথে কথা বলতে বলেন৷
এব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না৷ একটা মামলা দায়ের করা হবে, এটুকুই জানি৷” মামলার ব্যাপারে গোপালগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, “ছাত্রদের পক্ষ থেকে এখনও মামলা করতে কেউ আসেনি৷”
প্রসঙ্গত, বুধবার (২৩ ফেব্রুয়ারি) বুধবার রাতে শহরের নবীনবাগ এলকায় বন্ধুর সাথে ঘুরতে যাওয়া এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়। বিচার চেয়ে শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করলে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর স্থানীয় সন্ত্রাসীদের হামলায় উপাচার্য ড. এ কিউ এম মাহবুবসহ একাধিক শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa