ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

পথশিশুদের জীবনকে অনুধাবন করতে লিডো’র পথে রাত্রিযাপন কর্মসূচি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২   ২৮১ বার পঠিত
পথশিশুদের জীবনকে অনুধাবন করতে লিডো’র পথে রাত্রিযাপন কর্মসূচি

পথশিশুদের জীবনকে অনুধাবন করতে পথে রাত্রিযাপন কর্মসূচি পালন করলো লোকাল এডুকেশন এন্ড ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-লিডো। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে “পথশিশু বিশ্বকাপ ফুটবলে” পথশিশুদের অংশগ্রহণকে কেন্দ্র করে এবং এসকল শিশুদের জীবনযাত্রাকে অনুধাবন করতে রোববার রাতে পথে রাত্রিযাপন কর্মসূচি পালন করেছে লোকাল এডুকেশন এন্ড ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-লিডো নামক একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা।

২০১৯ সালের পথশিশু ক্রিকেট বিশ্বকাপের পর এবার “পথশিশু ফুটবল বিশ্বকাপ” এ অংশ নিতে কাতার এর দোহায় যাচ্ছে পথশিশুর ১০ সদস্যের দল। তাদের এই বিশ্বকাপকে কেন্দ্র করে এবং এসকল শিশুদের পথের জীবনকে অনুধাবন করতে লিডোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারিগণ “স্লিপআউট” শীর্ষক পথে রাত্রিযাপন কর্মসূচি আয়োজিত হয়। একসময় পথে বসবাস করলেও বর্তমানে তারা লিডোর স্থায়ী নিবাস পিস হোম এ বসবাস করছে। লিডোর মাধ্যমে তারা রাস্তা হতে উদ্ধার এবং পরবর্তীতে এই পিস হোম-ই তাদের ঠিকানা হয়ে যায়। বর্তমানে এরকম ৭০ জন শিশু প্রতিপালিত হচ্ছে পিস হোমে।

‘পথে বসবাস করলেও তাদের মধ্যে রয়েছে অপার সম্ভাবনা এবং সুযোগ পেলে তারাও করতে পারে বিশ্ব জয়। তাই এসকল শিশুদের প্রতি ঘৃণা নয় দায়িত্বশীল আচরণ পালন করতে হবে আমাদের’- এই বার্তা সকল মানুষের নিকট পৌঁছে দিতেই তাদের এই অভিনব আয়োজন।

“স্লিপআউট” কর্মসূচিতে উপস্থিত ছিলেন লিডার নির্বাহী পরিচালক ফরহাদ হোসেন, অর্থ ও প্রশাসন পরিচালক মুর্শিদা আক্তার কান্তা, লিডোর বন্ধুপ্রতীম মাইক শেরিফ এবং বৈদেশিক বন্ধুসহ লিডোর অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ। সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের নভেম্বরে বিশ্বকাপ ফুঠবল খেলতে কাতারের দোহায় যাবে লিডোর শিশুরা।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa