ঢাকা
০১ আগস্ট ২০২৬
দেশজুড়ে
সিসিক নির্বাচন ঘিরে আলোচনায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে “তিন প্রতিবন্ধীর নতুন স্বপ্নের সূচনা: নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী” রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হামলা: গুলিতে নিহত আরসা কমান্ডার হবিগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক, প্রত্যাহার হলো ১৪৪ ধারা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার কৃষকদলের স্বেচ্ছাশ্রমে প্রাণ ফিরছে চট্রগ্রামের আন্তছরা খালের জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার সহ ৩০ কেজি গাঁজা উদ্ধার ​ হাটহাজারীতে সাংবাদিকের চলন্ত গাড়িতে দুর্বৃত্তদের গুলি নিরাময় কেন্দ্র থেকে মাদকের আখড়া: ঐতিহ্য রক্ষায় সীতাকুণ্ডবাসীর আকুতি

যশোরে ফেসবুক স্ট্যাটাস দিয়ে কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২২   ৩৬৩ বার পঠিত
যশোরে ফেসবুক স্ট্যাটাস দিয়ে কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

যশোরের বাঘারপাড়া পৌরসভা এলাকায় ঐশী রায় রিয়া (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রিয়া বাঘারপাড়ার মহিরণ এলাকার মৃত স্বপন রায়ের মেয়ে। তিনি যশোর সদরের হামিদপুর আল-হেরা কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। শনিবার সকালে তাদের মহিরণের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

রিয়ার বোন প্রিয়া রায় জানান, শুক্রবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে রিয়া। পরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নাস্তা খাওয়ার জন্য তাকে ডাকা হয়। কিন্তু কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় রিয়ার মরদেহ ঝুলে আছে। পরে পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, রিয়ার ফেসবুকে ‘শান্তির ঘুম’ লেখা একটি স্ট্যাটাস দেখা যাচ্ছে। এই স্ট্যাটাসটি শুক্রবার মধ্যরাতের দিকে পোস্ট করা।
বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন বলেন, মেয়েটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে, খবর পেয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মুকিত সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa