ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

কর্মচারীর আত্মসমর্পণ ভুয়া নবাব কারাগারে

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২   ২৭২ বার পঠিত
কর্মচারীর আত্মসমর্পণ ভুয়া নবাব কারাগারে

রাজধানীর মতিঝিল থানায় করা ৬১৯ কোটি ৯৮ লাখ টাকা প্রতারণার মামলায় ভুয়া আসামি ধরা পড়েছেন। ফাহিম আহম্মেদ নামের ওই ব্যক্তি চট্টগ্রামের কর্ণফুলী থানার উত্তর বন্দর আনোয়ারা এলাকার ফিরোজ আহম্মেদের ছেলে। ফাহিম তার অফিসের মালিক মেসার্স নবাব অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী নবাব খানের বদলে আদালতে আত্মসমর্পণ করেন।

শুনানির সময় আসামি সম্পর্কে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর সন্দেহ হয়। এ সময় বিচারক আসামির নাম-ঠিকানা জিজ্ঞেস করেন। তখন আসামি ঠিকভাবে উত্তর দিতে পারেননি। পরিচয়পত্র দেখাতে বললে তাও দেখাতে ব্যর্থ হন। এ ছাড়া আসামির অসংলগ্ন কথাবার্তায় বিচারক তাকে ভুয়া নবাব খান হিসেবে শনাক্ত করেন। পাশাপাশি আদালত সংশ্লিষ্টদের এ বিষয়ে যাচাই করার নির্দেশ দেয়। পরে ভুয়া নবাব খানকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে সাংবাদিকদের জানান ঢাকার সিএমএম আদালতের নাজির মো. রেজোয়ান খন্দকার। এ ঘটনা জানাজানি হলে আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলা সূত্রে জানা গেছে, মেসার্স নবাব অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী নবাব খান বিসিআইসির গুদামে ইউরিয়া সার সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেননি। এতে রাষ্ট্রের স্বার্থ মারাত্মকভাবে ক্ষুণœ হয়েছে। কৃষক ইউরিয়া সারের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। এর আগে বিসিআইসির গুদামে ইউরিয়া সার পৌঁছানোর জন্য আসামি নবাব খানকে বারবার বলা হলেও তিনি গুদামে সার সরবরাহ না করে প্রতারণার মাধ্যমে ৬১৯ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ৪১৯ টাকা আত্মসাৎ করেছেন। এ ঘটনায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রির কর্পোরেশন (বিসিআইসি)-এর উপমহাব্যবস্থাপক সাইফুল আলম বাদী হয়ে ২০২১ সালের ২৩ ডিসেম্বর মামলাটি দায়ের করেন। মামলা নম্বর-৪১(১২)২১।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa