ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ধামরাইয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২   ২৭২ বার পঠিত
ধামরাইয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

ধামরাই পৌরসভার লাকুরিয়াপাড়া এলাকায় এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে নবীনুর (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে পৌরসভার লাকুরিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নবীনুর ধামরাই পৌরশহরে লাকুরিয়াপাড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করেন।

পুলিশ জানায়, ছাত্রীর মা ধামরাই উপজেলায় একটি কারখানায় চাকরি করেন এবং বাবা পৌরসভার বিভিন্ন জায়গায় কাজ করেন। ওই ছাত্রীর মা-বাবা কাজে বের হলে রাতে বাসায় একা পেয়ে নবীনুর তাকে জোরপূর্বক হত্যার হুমকিধমকি দিয়ে ধর্ষণ করেন।

এতে ওই ছাত্রী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে মা এসে জিজ্ঞাসা করলে ধর্ষণের বিষয়টি খুলে বলে। এরপর ধামরাই থানায় গিয়ে ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলা করেন।

এই বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, ‘পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় সকালে নবীনুর নামে একজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।’

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa