ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা অব্যাহত রয়েছে’

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২২   ২৬১ বার পঠিত
সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা অব্যাহত রয়েছে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা অব্যাহত রয়েছে। আমি চেষ্টা করবো যাতে খুব জলদি এটার ব্যবস্থা নিতে পারি।’রবিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মহামান্য আদালত র‌্যাবকে দায়িত্ব দিয়েছে। র‌্যাব এটা নিয়ে কাজ করছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। আমরা আশা করি খুব শিগগিরই ঘটনাটা কী ঘটেছিল, কে কে দায়ী ছিল এগুলো আমরা বের করতে পারবো। আমাদের চেষ্টা অব্যাহত আছে।’

তিনি বলেন, ‘এটা আমার নির্বাচনী এলাকাতেই হয়েছিল। আমিও দৌঁড়ে গিয়েছিলাম। আমিও মনে করি এটা যথেষ্ট দেরি হয়েছে। এটা আমি চেষ্টা করবো যাতে খুব জলদি এটার ব্যবস্থা নিতে পারি।’

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারোয়ার ওরফে সাগর সারোয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন নাহার রুনা ওরফে মেহেরুন রুনি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন। এই হত্যাকাণ্ডের পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa