ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রূপগঞ্জে হত্যা মামলায় জামিন পেলেন বিএনপি নেতা শফিকুল

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২   ২৮৬ বার পঠিত
রূপগঞ্জে হত্যা মামলায় জামিন পেলেন বিএনপি নেতা শফিকুল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপি নেতা, তারাবো পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী ৫দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার(৮ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
এর আগে, ১৯৯২ সালের দায়েরকৃত হত্যা মামলায় উচ্চ আদালত থেকে সাবেক মেয়র মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী জামিনে ছিলেন। কিন্তু গত বৃহস্পতিবার(৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জর্জ কোর্টে উপস্থিত হলে আদালত শফিকুল ইসলাম চৌধুরীর জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।
উল্লেখ্য, রুপগঞ্জের তারাবো পৌর এলাকায় ১৯৯২ সালে সংঘটিত সোনালী পেপার মিলে দুই পক্ষের সংঘর্ষে এক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলা নং ৯/১২৯। সেই মামলায় তারাবো পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ শফিকুল ইসলাম চৌধুরী (তৎকালীন ছাত্রদল নেতা) সহ মোট ১১জনকে আসামী করা হয়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa