ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

গোপালগঞ্জে বাকিতে মাল না দেয়ায় মুদী দোকানিকে হত্যা

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২   ২৪৮ বার পঠিত
গোপালগঞ্জে বাকিতে মাল না দেয়ায় মুদী দোকানিকে হত্যা

গোপালগঞ্জ সদর উপজেলার খানারপাড় গ্রামের মুদি দোকানি গাউজ দাড়িয়া (৪৫) হত্যা মামলায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিতে মাল না দেয়ায় ওই ব্যবসায়ীকে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গত ২ ফেব্রুয়ারি রাতে ঘুম থেকে উঠিয়ে ওই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি নিজ দোকানে ঘুমিয়ে ছিলেন। পরে বাড়ির পাশে পুকুরে লাশ ফেলে দেয়। পরের দিন ৩ ফেব্রুয়ারি সকালে পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় জনগণ পুলিশে খবর দেয়। পুলিশ নানাভাবে তদন্ত করে একই এলাকার ইসরাফিল মোল্লা, আজিজুর দাড়িয়া ও বজলু দাড়িয়াকে গ্রেফতার করে।

আজ রবিবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান জানান, ধারের টাকা, দোকানে বাকির টাকা চাওয়া, নতুন করে বাকি না দেয়া এবং লোকজনের মধ্যে বাকি টাকা চেয়ে লজ্জা দেয়ার কারণে হত্যাকারীরা মুদী দোকানিকে হত্যা করে বলে পুলিশ জানায়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa