ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

যমুনা টিভির প্রতিবেদকের উপর হামলার প্রতিবাদে রূপগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকের প্রতিবাদ সভা।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৩ জানুয়ারি ২০২২   ২৬১ বার পঠিত
যমুনা টিভির প্রতিবেদকের উপর হামলার প্রতিবাদে রূপগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকের প্রতিবাদ সভা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিতব্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সংবাদ সংগ্রহ শেষে ঢাকা যাবার পথে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আলামিন হক অহনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছেন। রবিবার সকালে উপজেলার মঠেরঘাটস্থ রূপগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকরা এ প্রতিবাদ সভা করেন।
রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, কলামিস্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার(ইনকিলাব), সিনিয়র সাংবাদিক ছাত্তার আলী সোহেল( রূপকন্ঠ) , সুশীল সরকার( কাল বেলা) , সিনিয়র সহ সভাপতি এ হাই মিলন( যুগান্তর) সিনিয়র সহ সভাপতি আবুল কালাম শাকিল,নজরুল ইসলাম( ভোরের কাগজ), জিএম সহিদ( এশিয়ান টিভি), রাসেল আহমেদ (নিউ এজ) আশিকুর রহমান হান্নান( জিটিভি) এসএম শাহাদাত ( কালের কন্ঠ) জাহাঙ্গীর আলম হানিফ( বাংলাদেশ প্রতিদিন), শহীদুল্লাহ গাজী (এশিয়ান টিভি) নজরুল ইসলাম লিখন (জবাবদিহি) মাহবুব আলম প্রিয়( খোলা কাগজ), সাইফুল ইসলাম ( নয়া শতাব্দী), আতাউর রহমান সানী ( দেশ রূপান্তর),জাহাঙ্গীর মাহমুদ(ভোরের আকাশ) ফয়সাল আহমেদ ( ভোরের কলাম) খোরশেদ আলম (জাগো প্রতিদিন) প্রমূখ।
এর আগে শনিবার ( ২২ জানুয়ারি) বিকাল ৫ টার দিকে উপজেলার কাঞ্চন সেতুর পশ্চিমপাড় ব্রাক্ষ্মণখালী এলাকায় এলে গাড়ীর সাইড নিয়ে বিতর্কের জেরে যমুনার টিভির সাংবাদিকের উপর হামলা করে। পরে ওই ঘটনায় থানায় মামলার রুজুর হওয়ার আধা ঘণ্টার মধ্যে পুলিশ হামলার প্রধান আসামি আমির হোসেন বাবুকে গ্রেফতার করে।

প্রতিবাদ সভার কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম বলেন, সাংবাদিকদের নিরাপত্তা প্রশ্নে আমরা কাউকে ছাড় দেবো না। সংশ্লিষ্ট যমুনা টিভির সাংবাদিক আল আমিনসহ রূপগঞ্জের সাংবাদিক কিংবার অন্য জেলার সাংবাদিকরা সবাই সবার অবস্থানে নিরাপদ থাকবে সরকারের কাছে সেই পরিবেশ দাবী করছি। অতীতে যত সাংবাদিকদের উপর হামলা হয়েছে,হত্যা করা করেছে তাদের দ্রুত বিচার দাবী করছি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa