ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

শাবিপ্রবির ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত : ডা. জাফরুল্লাহ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
রবিবার, ২৩ জানুয়ারি ২০২২   ২৮৪ বার পঠিত
শাবিপ্রবির ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত : ডা. জাফরুল্লাহ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ঘটনায় শিক্ষামন্ত্রী ডা: দিপু মনির পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শনিবার দুপুরে ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘ভাসানী অনুসারী পরিষদ’র এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ছাত্ররা আন্দোলন করছে আর ভার্সিটির ভিসি পুলিশ দিয়ে ছাত্রদের মেরেছে। এটাই যতেষ্ট। তিনি (ভিসি) পদত্যাগ করে ছাত্রদের কাছে ক্ষমা চাওয়া উচিত। আমি মনে করি এঘটনায় শিক্ষামন্ত্রীরও পদত্যাগ করা উচিত। কারণ মন্ত্রী তাদেরকে ডেকে পাঠাচ্ছেন, তার (দিপু মনি) উচিত শিক্ষার্থীদের কাছে গিয়ে বিষয়টি মীমাংসা করে দেয়া।

ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং সংগঠনটির ঢাকা মহানগর আহ্বায়ক হাবীবুর রহমান রিজুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের চেয়ারম্যান এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা: জাফরুল্লাহ চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নুর এবং রাষ্ট্রসংস্কার আন্দোলনের নেতা অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম প্রমুখ।

 

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa