ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আশুলিয়ায় প্রকাশ্যে নৌকায় সিল মারার অভিযোগ

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বুধবার, ০৫ জানুয়ারি ২০২২   ৩১৮ বার পঠিত
আশুলিয়ায় প্রকাশ্যে নৌকায় সিল মারার অভিযোগ

সাভারের আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রকাশ্যে নৌকায় সিল মারার অভিযোগ তুলে কেন্দ্রটিতে ভোট বন্ধের দাবি জানিয়েছেন স্বতন্ত্র এক চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী।

বুধবার সকালে ইউনিয়নের আশুলিয়া উচ্চ বিদ্যালয়ের পুরুষ কেন্দ্রে এ সিল মারার ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রটিতে ব্যাপক হট্টগোল হয়।

আশুলিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হেলাল উদ্দিনের এক সমর্থক অভিযোগ করে বলেন, “কেন্দ্রের ভেতরে জোর করে নৌকায় ভোট দিয়েছে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহবুদ্দিন মাতবরের কর্মী-সমর্থকরা। আমরা এ বিষয়টি প্রশাসনকে জানালেও তারা কোনও ব্যবস্থা নেয়নি। তাই এখানে ভোট বন্ধের দাবি জানাচ্ছি।”
একই অভিযোগ করে স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন মাদবর বলেন, “আমি জানতে পেরেছি আশুলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকে সিল মারা হচ্ছে। আমি প্রশাসনকে বারবার জানিয়েও কোনও সহায়তা পাইনি।”
ওই কেন্দ্রে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ফুটবল প্রতীকের হেলাল বেপারীর পক্ষে সিল মারার অভিযোগ তুলেছেন অপর প্রার্থী মশিউর রহমান। তিনি বলেন, “ফুটবল মার্কায় সিল মারছে হেলাল বেপারীর সমর্থকরা। এতে বাধা দিলে আমার এক কর্মীকে মারধর করা হয়। এমন হলে ভোট সুষ্ঠু হবে না। আমি এখানে ভোটগ্রহণ বন্ধের দাবি জানাচ্ছি।”

কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বলেন, “কে কি বলল দেখার বিষয় না। আমার দায়িত্ব আমি পালন করছি।”

নৌকা প্রতীকে সিল মারার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটা অসম্ভব।”

এদিকে ঘটনার পরপরই কেন্দ্রটি পরিদর্শন করেছেন ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন। তিনি বলেন, “আমরা পরিস্থিতি দেখছি। ভোট সুষ্ঠু করাই আমাদের প্রধান কাজ।”

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa