ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

আবারও দাম কমল এলপি গ্যাসের

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
সোমবার, ০৩ জানুয়ারি ২০২২   ২৯০ বার পঠিত
আবারও দাম কমল এলপি গ্যাসের

নতুন বছরের শুরুতেই রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার সকালে এ ঘোষণা দিয়েছে।

বিইআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ৯২ দশমিক ৩ টাকা এবং মূসকসহ মূল্য প্রতি কেজি ৯৮ দশমিক ১৭ টাকায় সমন্বয় করা হয়েছে।

সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য এক হাজার ১৭৮ টাকায় সমন্বয় করা হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

এর আগে গত বছর টানা পাঁচ দফা এলপিজির দাম বাড়ানো হয়। গত নভেম্বর মাসে ১২ কেজি ওজনের একটি সিলিন্ডারে দাম বাড়িয়ে মূসকসহ ১৩১৩ টাকা করা হয়; যা অক্টোবর মাসে ছিল ১২৫৯ টাকা এবং সেপ্টেম্বর মাসে ১০৩৩ টাকা।

তার আগে আগস্ট মাসে ৯৮৬ টাকা, জুলাই মাসে ৮৯১ টাকা এবং জুন মাসে ৮৪২ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছিল ১২ কেজি সিলিন্ডারের দাম।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa