বরিশাল বাবুগঞ্জ উপজেলা ইউপিতে আসন্ন ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান জনাব মোঃ সরোয়ার মাহমুদ।
আজ শনিবার সকাল ১০. ৩০ বাবুগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসার ও নির্বাচন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এর কাছে মনোনয়নপত্র জমা দেন। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাঁর বাড়ি লোহালিয়া গ্রামে। তিনি গত ইউপি নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কায় লড়াই করে নৌকার বিপরীতে জয় লাভ করেন। এরপরে চেয়ারম্যান হয়ে তিনি আ’লীগে ২০২০ সালে ৭ জানুয়ারিতে যোগদান করেন।
সরোয়ার মাহমুদ বলেন, আমি গত পাঁচ বছর আগে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থেকেই চেয়ারম্যান হয়েছি । আমি জনগণের স্বার্থে কাজ করেছি আমি অতি সাধারণ, গরিব-দুঃখী, মানুষের ব্যাপক সমর্থন নিয়ে আবারও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে মনোনয়ন জমা দিলাম। আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি জয়যুক্ত হব।
