ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

ঢাকায় মুগদা জেনারেল হাসপাতালে আগুন

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১   ৩২৫ বার পঠিত
ঢাকায় মুগদা জেনারেল হাসপাতালে আগুন

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল ভবনের ছয় তলায় এ আগুন লাগে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা (মিডিয়া সেল) মো. রায়হান জানিয়েছেন, বেলা ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তবে পুরোপুরি নেভানো যায়নি। এখনো কাজ চলছে।

মো. রায়হান বলেন, বেলা সাড়ে ১২টার দিকে আমাদের কাছে আগুন লাগার খবর আসে। সাথে সাথে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। এর পর আরো চারটা ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। আগুন লেগেছে হাসপাতালে ওপরের অংশে। সেখানে রোগী বা লোকজন আটকা নেই বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa