ঢাকা
২১ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রামেকে করোনায় আরও ২ জনের মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১   ৩৫০ বার পঠিত
রামেকে করোনায় আরও ২ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও দুজন মারা গেছেন। এদের একজনের বাড়ি রাজশাহীতে অন্যজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।বুধবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ৮টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে তারা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যায়নি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের একজন করে মারা গেছেন। এই এক দিনে একজন পুরুষ এবং একজন নারী মারা গেছেন। তাদের দুজনের বয়স ৬১ বছরের ওপরে। হাসপাতালের ১৭ ও ২৩/৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

এদিকে ১৯২ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৮১ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৮৩। বর্তমানে রাজশাহীর ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১ জন, নাটোরের চারজন, নওগাঁর ছয়জন, পাবনার ১২ জন, কুষ্টিয়ার চারজন, চুয়াডাঙ্গার একজন এবং বগুড়ার একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১১ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫৩ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১৭ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ১৭ জন। এর আগে বুধবার রামেক হাসপাতাল ল্যাবে ৫৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে চারজনের নমুনায়।

একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ১৪২ জনের। এর মধ্যে করোনা ধরা পড়েছে তিনজনের নমুনায়। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৩ দশমিক ৫৯ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa