ঢাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

রূপগঞ্জে বেওয়ারিশ লাশ দাফন করলেন শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১   ৪৬১ বার পঠিত
রূপগঞ্জে বেওয়ারিশ লাশ দাফন করলেন শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন

নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জের রূপগঞ্জে উদ্বোধনের ১৫ দিন পর বেওয়ারিশ লাশ দাফন করলেন শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন।
গত ১১ সেপ্টেম্বর শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের বেওয়ারিশ লাশ দাফন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর ১৫ দিন পর ২৬সেপ্টেম্বর বেওয়ারিশ লাশ দাফন করলেন শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন। উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পাগলার মোড় এলাকার ভূলতা ফ্লাইওভারের নিচে এক অজ্ঞাত ব্যক্তির (৬৫) লাশ উদ্ধারের পর দাফন করেছেন শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন। গত রবিবার(২৬সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা ভূলতা ফাঁড়ির পুলিশকে খবর দেয়।

পরে ভূলতা ফাঁড়ির পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে আইনি প্রক্রিয়াদিন শেষে স্থানীয় মেম্বার ইসরাফিল হোসেনকে লাশটি পুলিশ বুঝিয়ে দেয়। পরে মেম্বার লাশ শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের হাতে তুলে দেয়। বেওয়ারিশ লাশ হিসেবে রাত ৮টার দিকে গোলাকান্দাইল কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক বিপ্লব হাসান, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের মেম্বার ও প্যানের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সচিব চাঁন মীর, সাংবাদিক নিজাম উদ্দীন,মন্সি, নাসির উদ্দীন, নুর আলম,বাচ্চু প্রমুখ।

শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক বিপ্লব হাসান জানান, রবিবার দুপুরে গোলাকান্দাইল পাগলার মোড় এলাকার ভূলতা ফ্লাইওভারের নিচে এক অজ্ঞাত ব্যক্তির (৬৫) লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া দিন শেষে লাশটি কবরস্থানে দাফন করতে ভূলতা ফাঁড়ির পুলিশসহ স্থানীয় মেম্বার ও প্যানেল চেয়ারম্যান ইসরাফিল হোসেন শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশনকে বুঝিয়ে দেয়।

পরে শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন লাশটি গোলাকান্দাইল কবরস্থানে দাফন করেন। এ বিষয়ে ভূলতা ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, নিহত লোকটি মানসিক প্রতিবন্দি বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। তার পরিচয়ও কেউ জানেনা। লোকটিকে বেওয়ারিশ লাশ হিসেবে শীতলক্ষ্যা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন দাফন করেছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa