সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দক্ষিণ কুশিঘাট উদয়ন সমাজ কল্যাণ সংঘ’র (৭৭০/০২) উদ্যোগে ফ্রি কোভিড-১৯ অনলাইন টিকা নিবন্ধন কর্মসূচী বুথ চালু করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে দক্ষিণ খুশিঘাট ‘মক্তব ঘরে’ এই টিকা নিবন্ধন কর্মসূচী বুথ চালু করা হয়।

সরকারী নির্দেশনা বয়স অনুযায়ী এতে সাধারণ শ্রমজীবী মানুষ থেকে শুরু করে যেকোন মানুষ ফ্রি কোভিড-১৯ অনলাইন নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে পারবেন। “মক্তব ঘরে” প্রতিদিনই সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

নিবন্ধনকারীরা অবশ্যই জাতীয় পরিচয়পত্র সাথে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে উক্ত মক্তব ঘরে করোনার টিকা নিবন্ধন বা রেজিস্ট্রেশন করতে অনুরোধ করেছেন সংগঠনের নেতৃবৃন্দরা। এ টিকা রেজিস্ট্রেশন কেন্দ্রটি দক্ষিণ কুশিঘাট উদয়ন সমাজ কল্যাণ সংঘ’র ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।

জানা গেছে, দক্ষিণ কুশিঘাট উদয়ন সমাজ কল্যাণ সংঘ’র “মক্তব ঘরে” বুথের কার্যক্রমে শতাধিক পথচলতি মানুষ টিকার নিবন্ধন বিষয়ে সচেতন হয়েছেন। শ্রমজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষকে করোনা টিকার নিবন্ধন কার্যক্রমে অংশ নেওয়ার সচেতনতায় দক্ষিণ কুশিঘাট উদয়ন সমাজ কল্যাণ সংঘ’র কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম চালু করেছে। পর্যায়ক্রমে সিলেট নগরীর ব্যস্ত এলাকায় অস্থায়ী বুথ স্থাপন করে নিবন্ধন প্রক্রিয়ায় সহায়তার পাশাপাশি করোনার টিকা গ্রহণে সচেতনতা প্রচার করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

এর আগেও দক্ষিণ কুশিঘাট উদয়ন সমাজ কল্যাণ সংঘ করোনা মহামারির শুরু থেকে সিলেটে হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্যসামগ্রী নিয়ে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে। এবার শ্রমজীবীদের করোনা ভ্যাকসিন নিবন্ধনে সহায়তায় সংঘটি এ কার্যক্রম শুরু করেছে।

এদিকে করোনা মোকাবিলায় নানা রকম স্বাস্থ্য সচেতনতা প্রচারের পাশাপাশি নিবন্ধন করতে কী কী প্রয়োজন, কীভাবে করা যায় এবং এ প্রক্রিয়ায় কোনো রকম অর্থ খরচ হয় না, এ বিষয়টি প্রচার করা হয়।

এ কার্যক্রম ছাড়াও মানুষের কল্যাণের জন্য সামাজিক সব ধরনের সেবামুলক কাজ দীর্ঘদিন ধরে করে যাচ্ছে সিলেটের দক্ষিণ কুশিঘাট উদয়ন সমাজ কল্যাণ সংঘটি।

সংঘের নেতৃবৃন্দ বলেন, করোনার টিকা নিবন্ধন এ উদ্যোগ নিয়েছে মানুষকে সচেতন করার জন্য। এমন উদ্যোগ দেশের প্রতিটি জায়গায় নিলে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ বিনির্মাণ ও করোনামুক্ত দেশ গড়তে সহজ হবে।

করোনার টিকা নিবন্ধন বুথ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, দক্ষিন কুশিঘাট উদয়ন সমাজ কল্যান সংঘ’র সভাপতি সুহেল আহমদ, সহ-সভাপতি এম শাহিন আহমদ, সহ সভাপতি মুস্তাক আহমদ, জাফরুল ইসলাম জনি, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, সহ-সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সহ সাধারণ সম্পাদক ইফতেখার আলম রানা, তালাল আহমদ, সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল সাবেক সদস্য আহমদ সুজন আহমদ, অর্থ বিষয়ক সম্পাদক বিলাল উদ্দিন দিপ.ু সহ অর্থ সম্পাদক সুহাগ আহমদ, প্রচার সম্পাদক সাকিন আহমদ, সহ-প্রচার সম্পাদক মিসু আহমদ, শিক্ষা সম্পাদক ইমন আহমদ, সহ-আন্তর্জাতিক সম্পাদক জাহিদ আহমদ, ধর্ম বিষয়ক তানবির আহমদ, পরিকল্পনা সম্পাদক শুভ আহমদ ও সদস্যগণসহ এলাকার বিশিষ্ট মুরব্বিরা আব্দুস সাত্তার, মাসুক মিয়া, হেলাল মিয়া মোত্তল্লি আলাই মিয়া, আলী হুসেন সরকার ও প্রবাসি সুহেল আহমদ প্রমুখ।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-২৯