ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
এক মন্ত্রণালয়ে একাধিক প্রতিমন্ত্রী—আইনে কি অনুমোদন আছে? মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান

অস্ত্রসহ ঢাকা উত্তরের কাউন্সিলর প্রার্থী আটক

বাংলাদেশ মিডিয়া ডেস্ক
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২০   ৩৪৩ বার পঠিত
অস্ত্রসহ ঢাকা উত্তরের কাউন্সিলর প্রার্থী আটক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ২৪ নং ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী প্রকৌশলী তালুকদার সারওয়ার হোসেনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আওয়ামী লীগের দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষের সময় তাকে আটক করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

 

 

 

তিনি বলেন, কর্তব্যরত ম্যাজিস্ট্রেটের নির্দেশে ২৪ নং ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী প্রকৌশলী তালুকদার সারওয়ার হোসেনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

স্থানীয়রা জানান, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিউল্লাহ শফি শুক্রবার দুপুরে মসজিদে নামাজ আদায় শেষে মুসল্লিদের মুখে বলাবলি শুরু হয় শফিকে গুলি করতে আসছেন স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী তালুকদার সারওয়ার হোসেন আসেন। এই নিয়ে একপর্যায়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। তখন স্বতন্ত্র প্রার্থী তালুকদার সারওয়ারকে অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

তবে স্বতন্ত্র প্রার্থী তালুকদার সারওয়ারের সমর্থকদের অভিযোগ, নামাজ শেষে মসজিদের বাইরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিউল্লাহ শফির সমর্থকরা প্রথমে স্বতন্ত্র প্রার্থী তালুকদার সরওয়ার হোসেনের ওপর হামলা চালায়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa