ঢাকা
০৮ আগস্ট ২০২৬
দেশজুড়ে
“১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে বন্দি রাখা হয়: চিফ প্রসিকিউটর” ডিজিএফআইয়ের ‘আয়নাঘর’ পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক দল জুলাই জাদুঘরে দলীয় ইতিহাসের ঠাঁই হবে না: নাহিদ ইসলাম ড্যাবের বর্ণাঢ্য চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-ময়মনসিংহ রেলপথে বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল স্বাভাবিক সিলেটে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ: ঝরে গেল ৮টি তাজা প্রাণ, হাসপাতালে ২৫ সিলিন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক “ইলিয়াস আলীকে অপহরণ-হত্যা মামলা: সাইফুর রহমান গ্রেপ্তার হচ্ছেন” খাগড়াছড়ি রামগড় পুলিশের অভিযানে: ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কক্সবাজার উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে যুবক গুরুতর আহত

সিঙ্গাপুরে নারী হত্যার দায়ে বাংলাদেশির মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০   ৩৩৩ বার পঠিত
সিঙ্গাপুরে নারী হত্যার দায়ে বাংলাদেশির মৃত্যুদণ্ড

প্রায় দুই বছর আগে এক ইন্দোনেশিয়ান নারী হত্যার দায়ে এক বাংলাদেশি যুবককে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন সিঙ্গাপুরের আদালত।

নিহত ইন্দোনেশিয়ান নারীর নাম নুর হিদায়াতি ওয়ার্টনো সুরতা (৩৪)। তার সঙ্গে ওই বাংলাদেশির প্রেমের সম্পর্ক ছিল। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করেননি আদালত। সোমবার মালয়েশিয়ার সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসহ সিঙ্গাপুরের জাতীয় দৈনিকগুলোতে এ তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ান নুর হিদায়াতির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বাংলাদেশি যুবকের। তবে একসময় বিচ্ছেদ ঘটিয়ে বাংলাদেশিকে ছেড়ে অন্য একজন যুবকের সঙ্গে সম্পর্ক গড়েন নুর হিদায়াতি। বিষয়টি মেনে নিতে পারেনি ওই বাংলাদেশি। নুর হিদায়াতি ফিরে আসতে বারবার অনুরোধ জানালেও তিনি অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে নুর হিদায়াতিকে হত্যার ছক আঁকেন বাংলাদেশি। পূর্বপরিকল্পনা অনুযায়ী, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর সিঙ্গাপুরের গোল্ডেন ড্রাগন হোটেলে রুম ভাড়া করে সেখানে নুর হিদায়াতিকে ডেকে আনেন বাংলাদেশি যুবক। হোটেল রুমে শ্বাসরোধ করে নুর হিদায়াতিকে হত্যা করে পালিয়ে যান তিনি।

হত্যার কারণ সম্পর্কে বাংলাদেশি যুবক আদালতকে জানান, নুর হিদায়াতি তাকে ছেড়ে অন্য একজনের সঙ্গে সম্পর্ক গড়েন। তাকে ফিরে আসতে বললে তিনি বলতে থাকেন, ‘আমার নতুন বয়ফ্রেন্ড তোমার চেয়েও সুপুরুষ ও সম্পদশালী।’ নুর হিদায়াতির এমন কথায় তিনি প্রচণ্ড অপমান বোধ করে তাকে হত্যার পরিকল্পনা করেন।

রায় প্রসঙ্গে বিচারক বলেছেন, এ হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছে, গলায় দড়ি দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে ইন্দোনেশিয়ান নারীকে হত্যা করা হয়েছে। হোটেলে প্রবেশের আগে পকেটে দড়ি নিয়ে ঢুকেছিল হত্যাকারী যুবক। ইন্দোনেশিয়ান নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে আগেই সব অর্থ তুলে ফেলা হয়েছিল। তবে আসামিপক্ষের আইনজীবীর দাবি, ওই বাংলাদেশি যুবক মনোরোগে আক্রান্ত। যদিও এর পক্ষে উপযুক্ত যুক্তিপ্রমাণ আদালতে উপস্থাপন করতে পারেননি আসামিপক্ষের আইনজীবী।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa