ঢাকা
২১ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মেডিকেল কলেজ অ্যাসোসিয়শেন এর মানববন্ধন

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২৪ অক্টোবর ২০২১   ৩৭৩ বার পঠিত
সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মেডিকেল কলেজ অ্যাসোসিয়শেন এর মানববন্ধন

সারাদেশে সংখ্যালঘুদের বাড়ি, মন্দির ও মণ্ডপে হামলা, অগ্নিসংযোগ ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে রাজশাহীতে মানবন্ধন করছে মেডিকেল কলেজ অ্যাসোসিয়শেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার সকালে রামেক কলেজের সামনে আয়োজিত মানববন্ধনে রাজশাহীর কর্মরত মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা দেশে ধর্মীয় উগ্রবাদীদের কোনো ঠাঁই নাই উল্লেখ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আহ্বান জানান।

এসময় তারা বলেন, সবসময় এসব উগ্রবাদীদের প্রতিহত করতে হবে। বাঙ্গালিদের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। আমরা মিলে মিশে সমাজে বসবাস করবো যে যার ধর্ম পালন করব।

মানববন্ধনে রাজশাহী বিএমএর ভারপ্রাপ্ত সভাপতি ডা.আতাউর রহমান বাবু সাধারণ সম্পাদক ও রামেক অধ্যক্ষ ডা. মো. নওশাদ আলী, অধ্যাপক ডা. মো.খলিলুর রহমান, ডা.মাহবুবুর রহমান বাদশা, ডা.হাফিজুরর রহমানসহ হাসপাতালের চিকিৎসক ,নার্স,কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa