ঢাকা
২৩ জুলাই ২০২৬
দেশজুড়ে
জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক সদর দপ্তর স্থানান্তরের দাবি: ফটিকছড়ি উত্তরের ৩ ইউনিয়নে ফের ৪৮ ঘণ্টার হরতাল হৃদরোগে আক্রান্ত ফাহমিদার পাশে ভারতীয় সহকারী হাইকমিশন বরিশালে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার: পরিচয় খোঁজার চেষ্টা বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা হাজারীবাগে ছুরিকাঘাত: প্রাণ হারালেন এক যুবক নয় বছর আগের স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কমিটি: স্বস্তিতে টেক্সটাইল খাত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২২ জুলাই ২০২৬   ২৮ বার পঠিত
সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কমিটি: স্বস্তিতে টেক্সটাইল খাত

দেশের টেক্সটাইল খাতের দীর্ঘদিনের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

টেক্সটাইল খাতের বিভিন্ন সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

তিনি বলেন, টেক্সটাইল খাতের সমস্যাগুলো দীর্ঘদিনের এবং অতীতের সরকারগুলো সেগুলোর কার্যকর সমাধান করতে পারেনি। বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিলেও সমস্যাগুলোর পূর্ণ সমাধানে আনুমানিক দেড় বছর সময় লাগতে পারে। এ বিষয়ে উদ্যোক্তারা সরকারকে প্রয়োজনীয় সময় দিতে প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।

শওকত আজিজ রাসেল বলেন, সরকার আন্তরিকভাবে কাজ করলে দেশের বস্ত্র খাত আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গ্যাস, বিদ্যুৎ এবং খাতটির আর্থিক সংকট নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি জানান, সরকার ইতোমধ্যে শিল্প খাতে ৫ শতাংশ প্রণোদনা দিচ্ছে। নবগঠিত কমিটি আগামী সপ্তাহে আবার বৈঠকে বসে সমস্যা সমাধানের বিষয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।

বিটিএমএ সভাপতি আরও বলেন, সরকার যে বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে, তা সফল হলে প্রায় ১৫ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa