ঢাকা
২৩ জুলাই ২০২৬
দেশজুড়ে
জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল: সংসদ সদস্য পদ নিয়ে শুরু নতুন আলোচনা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ঝালকাঠি পৌরসভায় নির্মাণ হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক, বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক সদর দপ্তর স্থানান্তরের দাবি: ফটিকছড়ি উত্তরের ৩ ইউনিয়নে ফের ৪৮ ঘণ্টার হরতাল হৃদরোগে আক্রান্ত ফাহমিদার পাশে ভারতীয় সহকারী হাইকমিশন বরিশালে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার: পরিচয় খোঁজার চেষ্টা বেসরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা হাজারীবাগে ছুরিকাঘাত: প্রাণ হারালেন এক যুবক নয় বছর আগের স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২২ জুলাই ২০২৬   ৪৭ বার পঠিত
বান্দরবানে পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

বান্দরবানে আনন্দ ভ্রমণে এসে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন চট্টগ্রাম থেকে আসা একদল পর্যটক। বান্দরবান-কেরানিহাট সড়কের কসাই পাড়া এলাকায় পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের কিনারে পড়ে অন্তত ১২ জন পর্যটক আহত হয়েছেন। ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছে।
​বুধবার (২২ জুলাই) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
​পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ৩৪ জনের একটি পর্যটক দল ‘রিল্যাক্স পরিবহন’-এর একটি এসি বাসে করে বান্দরবানে বেড়াতে আসছিল। বাসটি বান্দরবান-কেরানিহাট সড়কের কসাই পাড়া পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায় এবং গাড়িটি পাহাড়ের ঢালে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে ১২ জন গুরুতর ও সামান্য আহত হন।
​দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। খবর পেয়ে বান্দরবান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
​এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, “চট্টগ্রাম থেকে আসা পর্যটকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাসের চালক ঘটনার পর স্থান থেকে পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa