ঢাকা
২০ জুলাই ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

কাঁচামাল সংকট: ২০ দিন ধরে বন্ধ দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডিএপি সার কারখানা

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৯ জুলাই ২০২৬   ৪৯ বার পঠিত
কাঁচামাল সংকট: ২০ দিন ধরে বন্ধ দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডিএপি সার কারখানা

আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও সরবরাহ সংকটের ধাক্কা লেগেছে দেশের কৃষি খাতে। ফসফরিক অ্যাসিডের চরম সংকটে টানা ২০ দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার কারখানা। গত ২৮ জুন সকাল ৮টা থেকে ‘ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড’ (ডিএপিএফসিএল)-এ সার উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। দীর্ঘ সময় ধরে উৎপাদন বন্ধ থাকায় আগামীতে দেশের বাজারে সার সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
​কারখানা ও বিসিআইসি সূত্র জানায়, ডিএপি সার উৎপাদনের প্রধান কাঁচামাল ফসফরিক অ্যাসিড আমদানির জন্য চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ২০ হাজার মেট্রিক টন অ্যাসিড সরবরাহের দরপত্র আহ্বান করে। কার্যাদেশ পায় ‘মেসার্স আর কে এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী জুন মাসের মধ্যেই এই কাঁচামাল কারখানায় পৌঁছানোর কথা ছিল।
​তবে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের কারণে আন্তর্জাতিক নৌ-যোগাযোগ ও সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে। ফলে জর্ডানসহ বিশ্বের অন্যান্য উৎস থেকে সময়মতো ফসফরিক অ্যাসিড আমদানি করতে ব্যর্থ হয় সরবরাহকারী প্রতিষ্ঠানটি।
​উৎপাদন চিত্র ও সক্ষমতা:
কারখানাটি সচল রাখতে দৈনিক ৬০০ মেট্রিক টন ফসফরিক অ্যাসিডের প্রয়োজন হয়। কারখানাটিতে সর্বোচ্চ ২০ হাজার মেট্রিক টন কাঁচামাল মজুদের সক্ষমতা রয়েছে। গত ২৮ জুন সেই মজুদ পুরোপুরি শেষ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়।
​সংকট কাটাতে বিসিআইসি গত ৮ ও ২৩ জুন দু’দফায় জরুরি ভিত্তিতে নতুন দরপত্র আহ্বান করলেও আন্তর্জাতিক বাজারের অস্থিরতার কারণে কোনো প্রতিষ্ঠান তাতে অংশ নেয়নি। পরবর্তীতে আবারও দুটি নতুন দরপত্র আহ্বান করা হয়েছে, যা যথাক্রমে আগামী ৮ আগস্ট এবং ৯ সেপ্টেম্বর খোলা হবে।
​ডিএপিএফসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, কাঁচামালের মজুদ শেষ হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে, তবে কারখানার প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স আর কে এন্টারপ্রাইজ যুদ্ধ পরিস্থিতির কারণে কাঁচামাল দিতে না পারার বিষয়টি জানিয়েছে। তাদের সঙ্গে চুক্তি এখনো বাতিল করা হয়নি। ফসফরিক অ্যাসিডের চালান পৌঁছানো মাত্রই কারখানায় পুনরায় উৎপাদন শুরু হবে।
​কৃষিপ্রধান এই দেশে ডিএপি সারের চাহিদা মেটাতে রাষ্ট্রায়ত্ত এই কারখানার ভূমিকা অপরিসীম। দ্রুত কাঁচামাল আমদানির বিকল্প পথ তৈরি করা না গেলে মাঠপর্যায়ে এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন কৃষিসংশ্লিষ্টরা।

জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa