ঢাকা
১২ জুলাই ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানতে সরকারের আহ্বান

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১১ জুলাই ২০২৬   ৪৬ বার পঠিত
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানতে সরকারের আহ্বান

শেখ হাসিনার যেকোনো বক্তব্য, সাক্ষাৎকার, ভাষণ বা বিবৃতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ক্ষেত্রে আদালতের দেওয়া নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার।

প্রকাশিত এক সরকারি তথ্যবিবরণীতে দেশের সব প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যম, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর প্রতি এ আহ্বান জানানো হয়।

তথ্যবিবরণীতে বলা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। সরকারের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে আদালতের সাজাপ্রাপ্ত ও পলাতক কোনো ব্যক্তির বক্তব্য, সাক্ষাৎকার বা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ওপর আইনগত নিষেধাজ্ঞা রয়েছে।

এ প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা রক্ষা এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে শেখ হাসিনার কোনো বক্তব্য বা ভাষণ—সরাসরি (লাইভ) কিংবা ধারণকৃত (রেকর্ডেড)—টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সরকার

তথ্যবিবরণীতে আরও বলা হয়, দেশের সব গণমাধ্যম, সংশ্লিষ্ট অংশীজন এবং নাগরিকরা প্রচলিত আইন ও আদালতের নির্দেশনার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করবেন এবং তা বাস্তবায়নে সহযোগিতা করবেন বলে সরকার আশা করছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa