ঢাকা
১৩ জুলাই ২০২৬

ঢাকা মেডিকেলে কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ১১ জুলাই ২০২৬   ৪৫ বার পঠিত
ঢাকা মেডিকেলে কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এছাড়া তিনি আলোচনা সভায় অংশ নেন।

এদিকে, তার আগমনকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ট্রাফিক পুলিশ এবং রোভার স্কাউট সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। তাদের তৎপরতায় যানবাহন চলাচল স্বাভাবিক ছিল এবং কোথাও উল্লেখযোগ্য যানজটের সৃষ্টি হয়নি।

ঢাকা মেডিকেল কলেজ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১৯৪৬ সালের ১০ জুলাই প্রাক্তন সচিবালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের যাত্রা শুরু হয়। প্রতিবছর দিনটি ‘ডিএমসি ডে’ হিসেবে উদযাপিত হয়। এ বছর প্রতিষ্ঠানটি ৮০ বছর পূর্ণ করে ৮১তম বছরে পদার্পণ করেছে।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa