ঢাকা
০৯ আগস্ট ২০২৬
দেশজুড়ে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল মাধবপুরে সংসদ সদস্যকে নিয়ে ফেসবুকে অপপ্রচার দুই আইডির বিরুদ্ধে থানায় জিডি জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার

শুক্রবার থেকে ৫০তম বিশ্ব ইজতেমা শুরু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২০   ৪৮২ বার পঠিত
শুক্রবার থেকে ৫০তম বিশ্ব ইজতেমা শুরু

তাবলিগ জামাতের বৃহৎ সমাবেশ ৫০তম বিশ্ব ইজতেমা নগাজীপুরের টঙ্গী তুরাগ তীরে আগামীকাল ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। তুরাগ তীরে বিশ্ব ইজতেমা আগামী ১০, ১১ ও ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শেষ দিন ১৯ জানুয়ারি উভয় পর্বে মুসলিম জাহানের সুখ, শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে ৫০তম বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে।

এদিকে, এবারের বিশ্ব ইজতেমাকে সফল ও স্বার্থক করার জন্য ইজতেমা আয়োজক কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে মাঠ প্রস্তুতির কাজ গত এক মাস যাবত বেশ জোরেসোরে এগিয়ে চলছে। শত শত স্বেচছাসেবী প্রতিদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই কাজ করে যাচ্ছেন। তারা এখন মাঠের ভেতরে বাঁশের খুঁটি সারিবদ্ধ ভাবে লাগানো, কাঁচা টয়লেট নির্মাণ, গ্যাস, পানি, বিদ্যুৎ, রাস্তা সংস্কার সহ সার্বিক উন্নয়নের কাজ করে যাচ্ছেন।

ইজতেমা আয়োজক কমিটি সূত্র জানিয়েছে, গত ৪ নভেম্বর টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ প্রস্ততি কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দুপুরে গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা মাঠে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষক-ছাত্র, পেশাজীবী সহ সাধারণ মানুষ দূরদূরান্ত থেকে এসে মাঠের নির্মাণ কাজে অংশ নিয়েছেন। সম্পূর্ণ বিনাশ্রমে তারা সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠে কাজ করছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa