
চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রিদর্শনের সময় দায়িত্বে অবহেলার অভিযোগে জেলার সিভিল সার্জন ডা. নূর আলম দ্বীনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন তিনি।
রোববার (৯ আগস্ট) সকালে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্বাস্থ্যমন্ত্রী।
এ সময় হাসপাতালের বিভিন্ন নথিপত্র পর্যালোচনার পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে স্বাস্থ্যসেবার মান সম্পর্কে খোঁজ নেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় কোনো ধরনের দায়িত্ব অবহেলা মেনে নেওয়া হবে না।
ধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
তিনি জানান, দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে স্বাস্থ্য খাতের বিভিন্ন অনিয়ম ও সীমাবদ্ধতা চিহ্নিত করা হয়েছে।
সব সমস্যা সমাধানের পাশাপাশি দ্রুত ওয়ার্ডভিত্তিক কমিউনিটি ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
পরিদর্শনকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লা সেলিমসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
