
শিক্ষার্থী ও অভিভাবকদের অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার (১০ আগস্ট) প্রকাশিত হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল।
সকাল ১০টায় একযোগে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হবে।
চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী।
র মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
তাত্ত্বিক পরীক্ষা ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে শেষ হয়। এরপর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
অনলাইনে ফল জানার উপায়
ফল জানতে শিক্ষার্থীদের eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
এরপর Examination অপশন থেকে SSC/Dakhil নির্বাচন করে Year হিসেবে 2026 এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করতে হবে।
ল ও রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পর ক্যাপচা পূরণ করে Submit করলে ফলাফল ও মার্কশিট দেখা যাবে।
এসএমএসে ফলাফল
এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে নির্ধারিত ফরম্যাটে এসএমএস পাঠাতে হবে।
এসএসসি: SSC <বোর্ডের নামের প্রথম তিন অক্ষর> <রোল> 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
দাখিল: Dakhil <রোল> 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
এসএসসি ভোকেশনাল: SSC TEC <রোল> 2026 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
প্রতিষ্ঠানভিত্তিক ফল
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে গিয়ে EIIN নম্বর ব্যবহার করে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বা রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।
