ঢাকা
০৯ আগস্ট ২০২৬
দেশজুড়ে
জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪ চট্টগ্রাম চন্দনাইশে মহাসড়ক সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন মহাস্থানগড়ে নির্মাণে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ, আপিলের অনুমতি পেল সরকার কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সীমান্ত পাহাড়ায় কোস্ট গার্ডের বড় সাফল্য: টেকনাফে ৮০ হাজার ইয়াবা বাজেয়াপ্ত মাধবপুরে কোটি টাকার ভারতীয় পণ্যসহ দুই কাভার্ডভ্যান জব্দ মানবিক বার্তা দেখে হাসপাতালে ফখরুল ইসলাম খান সিআইপি ছাগলনাইয়ায় চিহ্নিত ডাকাত ‘গুন্ডা রনি’ গ্রেপ্তার দৈনিক ৫শ টাকা মজুরীর দাবীতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ “১/১১-তে তারেক রহমানকে আয়নাঘরে বন্দি রাখা হয়: চিফ প্রসিকিউটর”

জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪

জাহাঙ্গীর আলম , বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ০৯ আগস্ট ২০২৬   ২৯ বার পঠিত
জোরারগঞ্জে পুলিশের পৃথক অভিযান: গাঁজাসহ  গ্রেপ্তার ৪

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা-পুলিশের পৃথক অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ সাহাব উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

একই অভিযানে জনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরো তিনজনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

​শনিবার (৮ আগস্ট) জোরারগঞ্জ ইউনিয়নের পূর্ব পরাগলপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ সাহাব উদ্দিনকে আটক করা হয়।

নি পরাগলপুর এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই মামুন হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার পূর্ব পরাগলপুরের ছোট মসজিদ-নাহেরপুর রাস্তার মাথায় অভিযান চালান।

সময় সাহাব উদ্দিনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-৮) দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​অন্যদিকে, একই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআই মামুন হাসানের নেতৃত্বাধীন পুলিশ টিম পৃথক অভিযান চালিয়ে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মোশারফ হোসেন (২৯), মো. জাহেদ (১৭) ও আরাফাত হোসেন (১৭) নামে তিনজনকে আটক করে।

দের বাড়ি উপজেলার কাটাছড়া ইউনিয়নের উত্তর কাটাছড়া ও মুহুরী প্রজেক্ট এলাকায়।

​জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত এ অভিযান পরিচালিত হচ্ছে।

আটককৃত চারজনকেই আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa