ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাসিকের পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২   ২৫৭ বার পঠিত
রাসিকের পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশনের পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন।

সভায় জানানো হয়, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন দায়িত্ব গ্রহণের পর নগরীর প্রতিটি এলাকার উন্নয়নে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ণে নির্দেশনা প্রদান করেছেন। সেলক্ষ্যে প্রতিটি এলাকার ড্রেন, রাস্তা, সড়ক কার্পেটিংসহ ব্যাপক উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। মহানগরীর পরিবেশের উন্নয়নে মাননীয় মেয়রের নির্দেশনা বাস্তবায়ণে ব্যাপকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে। নতুন নতুন সড়কসমূহের আইল্যান্ড ও সড়ক বিভাজনে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ অব্যাহত রয়েছে। সভায় মহানগরীতে চলমান বৃক্ষরোপণ, মৌসুমী ফুলগাছ রোপণ ও পরিচর্যার সার্বিক পর্যালোচনা করা হয়। মহানগরীর বিভিন্ন ত্রিভুজ, গোলচত্বর এবং নতুন সড়ক বিভাজনে বৃক্ষরোপণ, কল্পনা তালাইমারী বাঁধের সবুজায়ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় কমিটির সদস্য ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, সদস্য সচিব সৈয়দ মাহমুদুল ইসলাম, পরিবেশ উন্নয়ন সহকারী জুবায়ের হোসেন জেনিথ, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন, পরিবেশ শাখার সুপারভাইজারগণ এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa