ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রামেক হাসপাতালে করোনা ইউনিটে আরও ৪ জনের প্রাণহানি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারি ২০২২   ২৪৭ বার পঠিত
রামেক হাসপাতালে করোনা ইউনিটে আরও ৪ জনের প্রাণহানি

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও চারজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৯টা থেকে মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৯টার মধ্যে তারা মারা যান। এদের মধ্যে করোনায় মারা গেছেন একজন। তিনি নাটোরের বাসিন্দা। এছাড়া করোনা উপসর্গ নিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার একজন করে মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়াার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন মারা গেছেন। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এদের দুজন হাসপাতালের ২৯/৩০ নং ওয়ার্ডে এবং দুজন আইসিইউতে ভর্তি ছিলেন।

গত এক দিনে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন পুরুষ। এদের দুজনের বয়স ষাটোর্ধ্ব এবং একজন ৩১ থেকে ৪০ বছর বয়সী। এই দিন একজন নারীও মারা গেছেন। তার বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে। এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬৩ জন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৪ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ জন রোগ

হাসপাতালে বর্তমানে রাজশাহীর ৩৯ জন, চাঁপাইনবাবগঞ্জের ৮ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ২ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার ৩ জন, ঝিনাইদহের একজন, মেহেরপুরের ২ জন, বগুড়ার একজন এবং গাইবান্ধার একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa