ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রামেক হাসপাতালে করোনায় নারীর মৃত্যু

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২   ২৬৯ বার পঠিত
রামেক হাসপাতালে করোনায় নারীর মৃত্যু

রাজশাহীতে করোনায় এক নারী মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। তিনি রাজশাহী জেলার বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৯ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪৯ জন। বর্তমানে রাজশাহীর ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৪ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার ৩ জন, সিরাজগঞ্জের একজন, ঝিনাইদহের একজন এবং মেহেরপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৫ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনা ধরা পয়েনি ভর্তি ২ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি রয়েছেন ১০ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ জন রোগী।

গত বুধবার রামেক হাসপাতাল ল্যাবে ৯০ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৪৫ জনের নমুনায় করোনা ধরা পড়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ৪৬৩ জনের নমুনা পরীক্ষায় ২৪৬ জনের করোনা ধরা পড়েছে। এই দুটি ল্যাবে গত এক দিনে রাজশাহীর ৬০ দশমিক ৩৯, চাঁপাইনবাবগঞ্জের ৩৩ দশমিক ৩৩ এবং জয়পুরহাটের ৯ দশমিক ৬৪ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa