ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রামেক হাসপাতালে আরও ৫ জনের প্রাণহানি

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বৃহস্পতিবার, ০৩ ফেব্রুয়ারি ২০২২   ৩১১ বার পঠিত
রামেক হাসপাতালে আরও ৫ জনের প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ৫ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে তারা মারা গেছেন। দেশে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ শনাক্তের পর রামেক হাসপাতালে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।

হাসপাতাল সূত্র জানাচ্ছে, গত এক দিনে করোনা সংক্রমণে মারা গেছেন একজন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। এ ছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের দুজনের বাড়ি রাজশাহী জেলায়। অন্যজন নটোরের বাসিন্দা।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। এ ছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের ৩ জন মারা গেছেন হাসপাতালের আইসিইউতে। এ ছাড়া ১৬ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় একজন করে মারা গেছেন।

গত এক দিনে ৩ জন পুরুষ এবং ২ জন নারীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জনের বয়স ৬১ বছরের ওপরে। এ ছাড়া ২ জন ৫১ থেকে ৬০ বছর এবং একজন ২১ থেকে ৩০ বছর বয়সী।

এদিকে ১৪৬ শয্যার রামেক করোনা ইইনটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৬৫ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৬৫ জন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৯ জন। করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ জন রোগী।

হাসপাতালে বর্তমানে রাজশাহীর ৪৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৩ জন, পাবনার ৪ জন, কুষ্টিয়ার ২ জন, সিরাজগঞ্জের একজন, ঝিনাইদহের একজন এবং বগুড়ার একজন রোগী হাসপাতালে ভার্তি রয়েছেন।

এদিকে বুধবার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ৪৬২ জনের নমুনা পরীক্ষায় ১৫৬ জনের করোনা ধরা পড়েছে। এই ল্যাবে রাজশাহী জেলার ২৫০ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে ৯১ জনের। করোনা শনাক্তের হার ৪১ দশমিক ৯৭ শতাংশ।

একই ল্যাবে চাঁপাইনবাবগঞ্জের ৭৯টি নমুনা পরীক্ষায় ৩৫টিতে (৪৪.৩০ শতাংশ) এবং নাটোরের ১২৮টি নমুনা পরীক্ষায় ৩০টিতে (২৩.৪৪ শতাংশ) করোনা শনাক্ত হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa