ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাবিতে মোবাইল ছিনতাইকারী গ্রেপ্তার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
সোমবার, ২৪ জানুয়ারি ২০২২   ৩০৩ বার পঠিত
রাবিতে মোবাইল ছিনতাইকারী গ্রেপ্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্যারিস রোড থেকে রাবি শিক্ষার্থীর মোবাইল ছিনতাইয়ের ঘটনায় রুবাইয়াত ওরফে বাঁধন (২১) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত বাঁধন পূর্ব মেহেরচন্ডী এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

দুপুরে মহানগরীর মেহেরচন্ডী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার রাতে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন এ তথ্য নিশ্চিত করেন।

ওসি আনোয়ার আলী তুহিন জানান, গোপন সংবাদে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারী বাঁধনের অবস্থান শনাক্ত করা হয়। পরে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাঁধন ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে। এসময় তার হেফাজতে থাকা বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডসহ শহরের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ছিনতাই করা ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়। বাঁধনকে ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকালেই আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa