ঢাকা
২১ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহী নগরীতে যুবদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২৭ অক্টোবর ২০২১   ৩৬১ বার পঠিত
রাজশাহী নগরীতে যুবদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

রাজশাহী মহানগর যুবদল নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে মহানগরীর মালোপাড়া এলাকায় মহানগর বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এতে পুলিশের এক এসআই শহর যুবদলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ যুবদলের মিছিলে থেকে ব্যানার কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল তিনটায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়। এ কর্মসূচি উপলক্ষে মহানগর যুবদলের একটি মিছিল নগরীর হেতেমখা এলাকার দিক থেকে সভাস্থল যাওয়ার চেষ্টা করে।

মিছিলটি নগরীর মালোপাড়া এলাকায় পৌঁছামাত্র পুলিশ সামনে থেকে যুবদলের ব্যানার কেড়ে নেয়। এতে ক্ষুব্ধ হয়ে যুবদল নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। পুলিশ পাল্টা ধাওয়া দিয়ে যুবদল নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় যুবদল নেতা কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এরইমধ্যে যুবদল নেতা কর্মীদের ছোড়া একটি হাতুড়ির আঘাতে পুলিশের এসআই ইফতেখার আলম গুরুতর আহত হন। এছাড়া পুলিশের লাঠিপেটায় যুবদলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন বলে দাবি করেছেন তারা

এদিকে এ ঘটনার প্রতিবাদে রাসিকের সাবেক মেয়র ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে যুবদলের ১০-১২ জন নেতাকর্মী মালোপাড়া রাস্তয় বসে অবরোধ করার চেষ্টা করেন। পরে পুলিশ তাদের সেখান থেকে তুলে দেয়।

এবিষয়ে রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, যুবদল নেতাকর্মীরা হঠাৎ মারমুখী হয়ে পুলিশের ওপর হামলা করে এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa