ঢাকা
২১ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহীর চারঘাটে অস্র সহ গ্রেপ্তার-১

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ৩০ অক্টোবর ২০২১   ৩৪৫ বার পঠিত
রাজশাহীর চারঘাটে অস্র সহ গ্রেপ্তার-১

রাজশাহীতে একটি বিদেশি পিস্তুলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে রাজশাহীর চারঘাট মডেল থানার মালেকার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুস শাকিব এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম আলমগীর হোসেন (৩৩)। তিনি রাজশাহীর দুর্গাপুর উপজেলার সিংগা পশ্চিমপাড়া এলাকার মেহের মন্ডলের ছেলে। র‌্যাবের দাবি, আলমগীর একজন অস্ত্র ব্যবসায়ী।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে রাজশাহীর মালেকার মোড় এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছেন। এ খবর পেয়ে গতকাল রাতে ওই এলাকায় মেজর নাজমুস শাকিবের নেতৃত্বে অভিযান চালানো হয়।

সেখানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আলমগীর কৌশলে পালানোর চেষ্টা করলে র‌্যাব তাকে আটক করে। এরপর ঘটনাস্থলে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আলমগীরের দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় রাখা একটি বিদেশি পিস্তুল, দুটি ম্যাগাজিন ও পিস্তুলের দুটি তাজা গুলি উদ্ধার করা হয়।

নাজমুস শাকিব বলেন, রাতেই আলমগীরের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে রাতেই তাঁকে পুলিশের কাছে হস্তান্তর হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa