ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহীতে বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫   ১৯৫ বার পঠিত
রাজশাহীতে বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

রাজশাহীতে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দিয়ে চলে গেছে একটি যাত্রীবাহী বাস। এতে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। সোমবার (৩ ফ্রেব্রæয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পবা উপজেলার নতুন কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর হতাহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। এ সময় দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহত দুজন হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের তকিবুল ইলামের ছেলে মো. ইব্রাহিম (২৭) ও একই উপজেলার মাটিকাটা গ্রামের রহিম মুন্সির ছেলে মো. মারুফ (২৫)। রামেক হাসপাতাল কর্তৃপক্ষ এ দুজনের নাম- পরিচয় নিশ্চিত করেছে। আহত পাঁচজনের মধ্যে তাৎক্ষণিকভাবে দুজনের নাম- পরিচয় জানা গেছে। তারা হলেন- রাজশাহীর পবা উপজেলার ধর্মহাটা গ্রামের রইচ উদ্দিনের ছেলে লিটন মিয়া (৪০) ও গোদাগাড়ী উপজেলার বলিয়াডাইং গ্রামের আবদুল কাদেরের ছেলে মো: রাসেল (২৪)। অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, যাত্রীবাহী বাসটি অটোরিকশাকে চাপা দিয়ে চলে যায়। এরপর সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা এসে ঘটনাস্থলে কাউকে পাইনি। হতাহতের খবর নিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa