ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহীতে প্রকাশ্যে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আসামি আটক

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ২৯ জানুয়ারি ২০২২   ২৫৪ বার পঠিত
রাজশাহীতে প্রকাশ্যে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, আসামি আটক

রাজশাহীতে দিনে-দুপুরে জহুরুল ইসলাম নামের এক শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। (২৮ জানুয়ারি) শুক্রবার দুপুরে মহানগরীর ১৯ নং ওয়ার্ডের ভদ্রা রেল কলোনীর পিছনে একটি ধানের জমিতে এ ঘটনা ঘটে। রেলের জমিতে ধান লাগানো কেন্দ্র করে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে।

নিহত জহুরুল ইসলাম রেলওয়ের চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশনের পোর্টাল পদে কর্মরত ছিলেন। তিনি শ্রমিক লীগের রেলওয়ে ওপেন লাইন শাখার সহ-সভাপতি। এছাড়াও তিনি ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয় ১৯ নম্বন ওয়ার্ড কাউন্সিলর ও নগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল হক সুমন জানান, বাড়ির পিছনে রেলওয়ে একটি জমিতে চাষাবাদ করা নিয়ে রেলওয়ের আরেক কর্মী মতিহারের ছেলে সজীবের সঙ্গে জহুরুলের বিরোধ চলছিল।

শুক্রবার দুপুরে রেলের ওই জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে কথাকাটা কাটির এক পর্যায়ে সজীব তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

নগরীর চন্দ্রিমা থানার ওসি ইমরান আলী বেলেন, জহুরুল ও সজীব দুইজনেই রেলওয়ের কর্মচারি। কয়েক বছর ধরে ওই জমিটি তার দুইজনে চাষাবাদ করতো। এ বছর জহুরুল একাই জমিটিতে ধান লাগাতে গেলে দ্ব›দ্ব বাধে। সে দ্ব›েদ্বর জের ধরে এ হত্যার ঘটনা ঘটে।

এ ঘটনায় সজীবের বাবা মতিয়ারকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন বলে জানান ওসি।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa