ঢাকা
২১ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহীতে নিজ পরিবারের সাথে অপহরণের নাটক সাজিয়ে যুবক গ্রেপ্তার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
বুধবার, ২২ ডিসেম্বর ২০২১   ২৭৯ বার পঠিত
রাজশাহীতে নিজ পরিবারের সাথে অপহরণের নাটক সাজিয়ে যুবক গ্রেপ্তার

রাজশাহীতে পিতা-মাতা ও শশুর শাশুড়ির সাথে অপহরণের নাটক সাজানো এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। (২২ ডিসেম্বব) বুধবার রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার ডিবি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে জানানো হয়। পুলিশের ভাষ্যমতে, মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার জিডি সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় নিখোঁজ মিজানুর রহমান (২৬) কে উদ্ধার করা হয়।

মিজানুর অপহরণের বিষয়ে তার পরিবারকে জানান, মুক্তিপণের টাকা না দিলে অপহরণ কারীকে তাকে মেরে ফেলবে। পরে পুলিশ তার অবস্থান নির্ণয় করে। ঢাকা, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করেন মিজানুর। পরে ঢাকার গাবতলী থেকে তাকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাবাদে অপহরণকারী তার অনলাইন একাউন্টে থাকা ৭৮ লক্ষ টাকা নিয়েছে বলে জানায়। পরবর্তীতে তার অপহরণের নাটক ধরে ফেলে পুলিশ। প্রকৃতপক্ষে অনলাইন ব্যবসার জন্য তিনি ৩১ লক্ষ টাকা ঋণ করেছেন। এজন্য এখন তিনি ঋণে জর্জারিত।

এ কারণে আত্মগোপনে গিয়ে পরিবারকে তার অপহরণের বিষয়ে জানান। তার একাউন্টে ২০ লক্ষ টাকা দিতে বলেন। প্রকৃতপক্ষে কেউ তাকে অপহরণ করেনি সে নিজেই অপহরণের নাটক করেছে বলে জানায় পুলিশ।

পরিবার ও পুলিশকে হয়রানি করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ সময় ডিবির গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলসহ উর্দ্ধোতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa