ঢাকা
২১ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহীতে জোড়া খুনের মামলার ১২ আসামি গ্রেফতার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ১৫ আগস্ট ২০২১   ৪৩১ বার পঠিত
রাজশাহীতে জোড়া খুনের মামলার ১২ আসামি গ্রেফতার

রাজশাহী মহানগরীর দাশপুকুর সিটি বাইপাস এলাকায় জমি দখলকে কেন্দ্র করে সস্প্রতি জোড়া খুনের ঘটনায় ১২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকে শনিবার পর্যন্ত বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলো- নিলয়, শাওন, নকীম, বিদ্যুৎ, স্বপ্নীল, মোহাম্মদ আলী, রাতুল, মিঠু, জামাল, রফিক, মামুন ও সম্রাট।

পুলিশ জানায়, গত ৩০ জুন দুপুর পৌনে ১টার দিকে রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন দাশপুকুর সিটি বাইপাস এলাকায় জমি দখল নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে উভয় পক্ষের দুই জন খুন হন। পরবর্তীতে এ ঘটনার প্রেক্ষিতে উভয় পক্ষের তরফ থেকেই রাজপাড়া থানায় দুইটি হত্যা মামলা রুজু হয়। পরে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিকের নির্দেশে মামলার মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে রাজপাড়া থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় মহানগর পুলিশের বোয়ালিয়া জোনের উপ-পুলিশ কমিশনার মোঃ সাজিদ হোসেনের দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মোতালেব হোসেন ও তার টিম ঘটনাস্থলের সংগৃহীত ভিডিও ফুটেজ পর্যালোচনা এবং সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনার পর থেকে শনিবার পর্যন্ত বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে দুইটি মামলার মোট ১২ জন আসামিকে গ্রেফতার করল পুলিশ।

আর অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa