ঢাকা
২১ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রাজশাহীতে ছয়টি অবৈধ অস্ত্রসহ দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৪ আগস্ট ২০২১   ৩৬৫ বার পঠিত
রাজশাহীতে ছয়টি অবৈধ অস্ত্রসহ দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

ছয়টি অবৈধ অস্ত্রসহ দুই শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রোববার সন্ধ্যায় নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে। উত্তরবঙ্গে সাস্প্রতিক সময়ের মধ্যে এটিই সবচেয়ে বড় অস্ত্রের চালান জব্দ করল র‌্যাব।

গ্রেফতার শীর্ষ অস্ত্র ব্যবসায়ী দুজন হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শেখপাড়া গ্রামের কিবরিয়া রাজুর ছেলে মো. হৃদয় (২৭) এবং একই উপজেলার হামিদপাড়া গ্রামের আফাজের ছেলে শিশির (২০)। এদের গ্রেপ্তারের পর সোমবার সকালে রাজশাহীতে র‌্যাব-৫ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করা হয়।

সম্মেলনে র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান জানান, শিশির ও হৃদয়ের কাছ থেকে একটি বিদেশী রিভলবার, পাঁচটি ওয়ান শুটারগান এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র চাঁপাইনবাবগঞ্জ থেকে নওগাঁ হয়ে বগুড়ায় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, গ্রেফতার দুজন চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ অস্ত্র ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা দীর্ঘ দিন ধরেই অস্ত্র কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa