ঢাকা
২১ আগস্ট ২০২৬
শিরোনাম
মুহুরী নদীর পানি বাড়ছে হু হু করে: বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম ফেনীবাসী ​ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হচ্ছে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামকে ঢাকার পাশে ঘন ঘন ভূমিকম্প: বড় বিপদের আগাম বার্তা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন সিলেটের মোহাম্মদ মাকসুদ আহমেদ তাহিরপুরে হত্যা করে লাশ গুমের ঘটনায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি: ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিরল সূর্যগ্রহণে ইউরোপে উন্মাদনা হবিগঞ্জ কিশোরীকে ধর্ষণের অভিযোগ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় বিশাল ক্ষতিপূরণ পেতে যাচ্ছে ইরান চট্টগ্রাম শাহ আমানতে যৌথ অভিযান

রংপুরে কল্যাণী ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণ

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
রবিবার, ২০ জুন ২০২১   ৩২৪ বার পঠিত
রংপুরে কল্যাণী ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণ

রংপুর জেলার পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে নিয়মিতভিত্তিতে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

সে ধারাবাহিকতায় ১৯ জুন শনিবার নির্বাচনের নির্বাচনী আচরণবিধিমালা পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসন, রংপুর এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

এসময় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কারণে বেশ কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া কয়েকজনকে মৌখিকভাবে সতর্ক করা হয়।

নির্বাচনী এলাকায় আচরণবিধি প্রতিপালন ও নির্বাচনী অপরাধ রোধে, আইনশৃঙ্খলা রক্ষায় ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্র জানায়।

Facebook Comments Box
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa